Categories
Wellness শিখতে শেখা

নতুন কিছু শেখার ফাইনম‍্যান কৌশল

রিচার্ড ফাইনম‍্যান ১৯৬৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার অর্জন করেন । তিনি ভালো শিক্ষক হিসেবে বেশি পরিচিত ছিলেন । যে-কোন নতুন বিষয় জানার জন‍্য বা জানা কোন বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন‍্য ফাইনম‍্যান কৌশল বেশ কার্যকরী পদ্ধতি হিসেবে পরিচিত ।

Categories
General Lifestyle Wellness অনুবাদ

আজীবন কাজে লাগবে এমন ২১ টি দক্ষতা

শেখার মাধ‍্যমে অর্জিত ক্ষমতা যা আপনাকে সফলভাবে নির্দিষ্ট সময়ে, শক্তিতে বা দুটির সম্মিলনে নির্দিষ্ট ফলাফল অর্জন নিশ্চিত করে । দক্ষতা সাধারণত নির্দিষ্ট একটি বিষয়ে চরম দক্ষ বা কোন বিষয়ের সাধারণ দক্ষ বোঝায় ।

Categories
Wellness অনুবাদ সম্পর্ক

পরম বাসনা

শারীরিক ভাবে আমরা বর্তমানে অবস্থান করলেও মানসিকভাবে বেশিরভাগ সময় অতীত বা ভবিষ্যতে অবস্থান করি । তাই বর্তমানও হারাই, যা এক সময় অতীত হবে । ভবিষ্যতে ভালো কিছুর আশায় বর্তমান ব্যয় করি, সেটাও অনিশ্চিত । বাস্তবতা, বর্তমানে যা আছে, বর্তমান পরিবেশ আর পরিস্থিতির সাথে যত বেশি গভীর সম্পর্ক স্থাপন করতে পারবো তত বেশি মানসিক স্থিরতা, মনোসংযোগ, আত্মতৃপ্তি এবং বাস্তবকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা অর্জন করবো ।

Categories
Career & Money Culture Lifestyle Wellness

যে ১৬ টি গুরুত্বপূর্ণ শিক্ষা স্কুল আমাদের দেয় না

০১. কিভাবে বিক্রি করতে হয় (এমনকি নিজের যোগ্যতা)
০২. কিভাবে সুসংগঠিত ভাবে চিন্তা করতে হয়
০৩. ঐক্যমতে আসার জন্য আলোচনা/পরামর্শ বা নেগোশিয়েট করা
০৪. ব্যর্থতা সামলে উঠার উপায়
০৫. সময় কাজে লাগানো
০৬. অর্থ বিনিয়োগ করা
০৭. সফলতা কি বা তার মূলমন্ত্র
০৮. কোন কিছুর প্রতি প্রবল আকর্ষণ বোধ করা বা প্যাশন খুঁজে নেয়া
০৯. টাকা-পয়সা নিয়ন্ত্রণ করার উপায়
১০. সার্বজনিন অবদান রাখার উপায়
১১. ব্যবসা শুরু করার উপায়
১২. ভ্রমণের গুরুত্ব
১৩. অন্যের সাথে ভালোভাবে যোগাযোগ বা মনের ভাব প্রকাশ করার উপায়
১৪. বুদ্ধিবৃত্তিক অনুভূতি বা ইমোশনাল বোধগম্যতা
১৫. অর্থনৈতিক হিসাব কিভাবে পড়তে ও বুঝতে হয়
১৬. আয়কর কিভাবে কাজ করে

Categories
Culture Lifestyle Wellness অনুবাদ

সন্তান বড় করার আদর্শ পদ্ধতি (পর্ব-২)

গবেষণার উপর ভিত্তি করে সন্তান বড় করার দশটি ধাপ নিয়ে আলোচনা করো হলো । শেষ পর্ব দেয়া হলো এ পোস্টে ।

Categories
Culture Lifestyle Wellness অনুবাদ

সন্তান বড় করার আদর্শ পদ্ধতি (পর্ব-১)

গবেষণার উপর ভিত্তি করে সন্তান বড় করার দশটি ধাপ নিয়ে আলোচনা করো হলো । প্রথম অংশ দেয়া হলো এ পোস্টে ।

Categories
Culture Lifestyle Wellness

ডিয়ার কনজিউমার

এই লকডাউনে অনেকেই অনলাইনে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছে। ব্যাপারটা ভীষণ ভালো। এভাবে যেমন অনেক মানুষ নিজেদের ইনডিপেন্ডেন্টলি রোজগারের ব্যাবস্থা করে নিচ্ছে তেমনি কনজিউমাররাও সময় বাঁচিয়ে নিজেদের প্রোয়জনীয় জিনিস বাসায় বসে পাচ্ছে। সাথে অনেক স্টুডেন্ট পার্টটাইম জব হিসেবে ডেলিভারির কাজে নিযুক্ত হয়ে নিজের হাত খরচের ব্যাবস্থা করতে পারছে। করোনা চলে গেলেও করোনার আগে থেকেই অনলাইনে কেনা-বেচার যে মার্কেটপ্লেস তৈরী হয়েছে তা আসলে আরো বিস্তারলাভ করবে। কিন্তু সব বিসয়েরই দুটো দিক আছে। তাই খারাপটা বলার আগে ভালোটা বলে নিলাম, নইলে অনলাইন উদ্যোক্তারা আমাকে পেটাতে পারে!

Categories
Culture Lifestyle Wellness

অভ্রর চুল কাটা

অভ্র দুটো ব্যাপারে খুবই সৌখিন । তার চুল আর জুতা । চুল তার ছোট করা যাবে না, ন্যাড়া করার তো প্রশ্নই উঠে না । সে কখনই মাথা ন্যাড়া করেনি, একবারও না । চুল দিয়ে তার কপাল ঢেকে থাকতে হবে । আর জুতা কিনতে হবে তার পছন্দ মতো । তার অন্য যে কোন কিছু একটা হলেই হলো, কোন সমস্যা বা অভিযোগ নেই । কিন্তু জুতা হতে হবে তার নিজের পছন্দ মতো । নিজে গিয়ে ট্রায়াল দিয়ে দেখে-শুনে কিনবে ।

Categories
Culture General Lifestyle Wellness

প্রশ্ন

আদিম কালে মানুষ অবাক হয়ে প্রকৃতি, আকাশ, পাহাড়, নদী, প্রাণী, ঘটনা এবং সর্বোপরি নিজের দিকে তাকাতো । বুঝতে চাইতো, জানতে চাইতো। কেন সে শিকারটি ধরতে পারলো না, কেন সে হিংস্র প্রানীর সাথে পেরে উঠছে না, কেন তার সহযোগী অন্য প্রাণীর খাবারে পরিণত হলো? কি করলে আরো বেশি খাবার যোগাড় করা যাবে? শিকার কিভাবে বেশি করা যায়? কি করলে আরো বেশি বাচ্চা জন্মানো যাবে? তাদের অকাল মৃত্যু কিভাবে রোখা যাবে? ঝড়-বৃষ্টি, রোদ-ঠান্ডা, আর হিংস্র প্রাণী থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়? কিভাবে খাবার সংরক্ষণ করা যায়? এই সব প্রশ্নই মানুষকে আজকের অবস্থানে পৌঁছুতে সাহায্য করেছে । সবচেয়ে কম সময়ের মধ্যে অন্য সমস্ত আকারে, শক্তিতে বড় প্রাণীকে ধরাশায়ী করে নিজেকে শক্তিশালী আর শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পেরেছে । প্রশ্ন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে । অজানাকে জানতে, রহস্য উন্মোচনে আর অধিকার ও শক্তি বাড়াতে সাহায্য করে ।