পরীক্ষামূলক অণুগল্প লেখার চেষ্টা । জীবন্ত বা মৃত বা বিগত বা আগত কারো সাথে মিলে গেলে তা একান্তই অনাকাঙ্খিত । কাউকে বিচার করা, ভালো বা মন্দ তুলে ধরা না । কাউকে উদ্দেশ্য করে তো অবশ্যই না । আমাদের আশে-পাশে ঘটা ঘটনা, কিছু পরিচিত, অপরিচিত, সাথে এক ফোঁটা কল্পণা মিশ্রিত করে গল্পের সূচনা ।
তোমার হাজার খানেক কারণ ছিলো আমাকে ছেড়ে যাওয়ার ।
আমার মাত্র একটাই কারণ ছিলো তোমার সাথে থাকার ।
ধার্মিক অধার্মিক-ধার্মিক সব মারে ।
ধর্মহীনরা নীরবে কান্না করে ।
মানুষ চেনা খুবই কঠিন ।
একটা ভুল করে দেখো, তোমার চেনা লাগবে না, তোমাকে নিজেই চিনিয়ে দিবে ।
কবে যে অভাব মিটবে, মনের মতো করে একটু চলতে পারবো!
অর্থই সকল অনিষ্ঠর মূল ।
অন্যের কাছে সাহায্য চাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো ।
আলাদিনের চেরাগাটা পেলে মন্দ হতো না ।
জীবন নামক খেলা টা খুব নিরাপদেই খেলছি । বড় চাকরি, সুখের সংসার, বাচ্চা, ফ্ল্যাট, গাড়ি….সবই আছে
সংসার গেল, চাকরি গেল, বাচ্চা, গাড়ী, বাড়ী সবই গেলো..রইলাম কেবল আমি ।
তোমার ভালোবেসে কি পেলাম?
কবে থেকে ভালোবাসা লেন-দেনের মাধ্যম-এ পরিণত হলো?
ডেট করার জন্যই ডেট করো; শপিং বা দামি রেষ্টুরেন্টে খেতে যাওয়ার বিনিময়ে না।
তাহলে তুমি আর ডেট থাকো না…
প্রেমিকারা ভালোবেসে কেবল দেয়-ই, আর প্রেমিকরা শুধু নেয় ।
প্রেম কি একা একা হয়? প্রেমিক না থাকলে না দিলে প্রেমটা হলো কিভাবে?
আমি ওপেন মাইন্ডেড, স্ট্রেইট ফরোয়ার্ড আর জাজমেন্টাল না ।
লোকটা কিছু না জেনেই আমার সাথে কথা বলতে চাইলো!
