Categories
Wellness শিখতে শেখা

নতুন কিছু শেখার ফাইনম‍্যান কৌশল

রিচার্ড ফাইনম‍্যান ১৯৬৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার অর্জন করেন । তিনি ভালো শিক্ষক হিসেবে বেশি পরিচিত ছিলেন । যে কোনা নতুন বিষয় জানার জন‍্য বা জানা কোন বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন‍্য ফাইনম‍্যান কৌশল বেশ কার্যকরী ।

রিচার্ড ফাইনম‍্যান ১৯৬৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার অর্জন করেন । তিনি ভালো শিক্ষক হিসেবে বেশি পরিচিত ছিলেন । যে-কোন নতুন বিষয় জানার জন‍্য বা জানা কোন বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন‍্য ফাইনম‍্যান কৌশল বেশ কার্যকরী পদ্ধতি হিসেবে পরিচিত ।

অন‍্যের কাছে সহজ করে কোন বিষয় বিশ্লেষণ না করতে পারার বা বুঝাতে ব‍্যার্থ হওয়ার অর্থ হলো আপনি সে বিষয়টি যথেষ্ঠ বুঝেন নি এখনও ।

অন‍্যভাবে বলা যায়, কোন কিছু ভালোভাবে বুঝতে হলে সেটা একটা বাচ্চাকে বুঝান । আপনি কতটুকু বুঝতে পেরেছেন তা সহজেই বুঝা যাবে ।

৫ ধাপে ফাইনম‍্যান কৌশল কাজ করে:

১. আপনি যে বিষয়টি বুঝতে চান তা নিয়ে পড়াশুনা করুন, ভিডিও দেখুন, কোর্স করুন, প্রবন্ধ পড়ুন । যত বেশি সম্ভব বিষয়টি নিয়ে জানুন । প্রশ্ন করুন ।

২. পড়া শেষে বিষয়টি শিরোনাম আকারে একটি কাগজে লিখুন ।

৩. সম্ভাব‍্য সবচেয়ে সহজ ভাষায় বা সহজবোধ‍্যভাবে সে বিষয়টিকে বিশ্লেষণ করুন । শুধু সহজ করে লিখলেই হবে না । ছবি/চিত্র এঁকে বা উদাহরণ সহ ব‍্যাখ‍‍্যা করতে পারতে হবে ।

৪. বিষয়টির সাথে একেবারেই পরিচিত নয় এমন কাউকে যা শিখেছেন তা’ শেখান । এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ । এমনভাবে শেখান যেন মনে হয় আপনি ক্লাস নিচ্ছেন। নিশ্চিত করতে হবে শেখানোর ভাষা যেন খুবই সহজ হয় । বিষয়টির মূল ভাষা থেকে বের হয়ে প্রচলিত সাধারণ বোধগম‍্য ভাষায় তা’ বোঝাতে পারতে হবে ।

৫. বিষয়ের যে যে জায়গাগুলোতে মনে হচ্ছে বুঝাতে কষ্ট হচ্ছে বা অপারগ হচ্ছেন (৪ নং ধাপের), সে জায়গাগুলো আবার পড়ুন, জানুন, বিষয়টি জানে এমন করো সাথে কথা বলুন । সেগুলোকে আবার ৪ নং ধাপের সহজ করে বুঝানাের চেষ্টা করুন ।

বিষয়টি কোন একটা বাচ্চাকে বুঝানোর চেষ্টা করুন । আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু বুঝেছেন । কারণ বাচ্চারা না বুঝে অনেক “কেন” প্রশ্ন করে । সে প্রশ্নগুলোর যত বেশি উত্তর দিতে চেষ্টা করবেন তত বেশি গভীরে প্রবেশ করবেন । আপনার জ্ঞানকেই আরো বেশি পাকা-পোক্ত করবে ।

ফাইনম‍্যান কৌশলের দুটি ভালো দিক রয়েছ:

প্রথমত, আপনি বুঝবেন কোন অংশটুকুতে আপনি শক্তিশালী । মানে, যা আপনি ভালো বুঝেছেন ।

দ্বিতীয়ত, আপনি আপনার দুর্বলতাও বুঝতে পারবেন । কোন বিশেষ জায়গায় আপনি দুর্বল, তা খুব সহজেই বুঝে যাবেন । সোজা কথায়, যে জায়গাটুকু আপনি সহজে অন‍্যকে বুঝাতে পারেন না, সেখানেই আপনার জানার বা বোঝার বাকি রয়ে গেছে । আর সেটা নিয়ে কাজ করাও সহজ হয়ে যাবে।

ফাইনম‍্যান কৌশল এর মূল ভিত্তি অন‍্যকে শেখানোর উপর । আমরা
যা পড়ি তার ১০% মনে রাখতে পারি,
যা শুনি তার ২০% মনে রাখতে পারি,
যা নিয়ে আলোচনা করি তার ৭০% মনে রাখতে পারি আর
যা শেখাই তার প্রায় ৯৫% মনে রাখতে পারি ।

বি.দ্র: ফাইনম‍্যান কৌশল শেখার জন‍্য আমি এই ফাইনম‍্যান কৌশল ব‍্যবহার করেছি । মন্তব‍্য করে বলুন আমি ঠিকমতো আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি কি না?

সূত্র:
https://youtu.be/aPH3gzOIv3k
https://youtu.be/tkm0TNFzIeg
https://youtu.be/_f-qkGJBPts

2 replies on “নতুন কিছু শেখার ফাইনম‍্যান কৌশল”

আপনি বেশ ভালো ভাবেই এই কৌশল বুঝতে পেরেছেন। এবার আমিও চেষ্টা করে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *