Categories
Lifestyle

জীবনের ৩০ টি গুরুত্বপূর্ণ শিক্ষা

১. কেউ ই জীবনের সবকিছু বুঝে উঠতে পারে নি ।

২. ভালো খ্যাত হওয়াকে অতিরিক্ত গরুত্ব দেয়া হয় । দয়ালু, পক্ষপাতহীন এবং অন্যকে বুঝতে পারা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ । শুধু ভালো হওয়া অতটা গুরুত্বপূর্ণ না, যতটা আমরা ভাবি ।

৩. ভালোবাসা মানে নিজেকে অন্যের কাছে সমর্পণ করা, চারপাশের সমস্ত দেয়াল সরিয়ে দেয়া ।

৪. ভালো বা খারাপ, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে ।

৫. নিজের অনুভূতি বা আবেগকে গ্রহণ করুন, তাদের অগ্রাহ্য করবেন না; ঢাকার চেষ্টা করবেন না । তাদের স্বীকার করে নিয়ে প্রকাশ করুন ।

৬. যায় না এমন কারো সাথে ভ্রমণ করার চেয়ে একা ভ্রমণ করা ভালো ।

৭. নতুন কিছু শেখার মতো পুরাতন কিছু ভুলে যেতে পারাও গুরুত্বপূর্ণ ।

৮. আমাদের বাবা-মা যে বুড়ো হবে তা আমাদের কেউ শেখায় না ।

৯. নিজের ভুল স্বীকার করা এবং গ্রহণ করতে শিখুন । যা করবেন বলেছেন তা করুন ।

১০. পরিপক্কতা হলো, যে জিনিস আমাদের সবচেয়ে বেশি ব্যথা দেয় তার ব্যখ্যা আমরা পাবো না, যেভাবেই হোক মেনে নিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ।

১১. জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হলো আপনার বাচ্চার মা বা বাবা কে হবে । খুব চিন্তা-ভাবনা করে সে সিদ্ধান্ত নিন ।

১২. মেয়ে বন্ধু থাকা খুবই আধুনিক ব্যাপার । তাদের সাথে শুবার চেষ্টা করবেন না ।

১৩. সব কিছু কঠিন ভাবে শিখতে হবে এমন না ।

১৪. কোন একদিন আপনার ক্ষমার প্রয়োজন হবে, তাই অন্যকে ক্ষমা করতে শিখুন ।

১৫. আপনার যা ছিলো না তা নিজের বাচ্চাকে কিনে দেয়ার চেয়ে আপনি যা জানতেন না তা’ শেখান ।

১৬. আপনার অন্তুর্নিহিত বাচ্চা মানুষটাকে কখনও মরতে দিবেন না ।

১৭. কেউ যদি আপনাকে প্রাপ্ত সম্মান না দেয়, সে আপনার জীবনে থাকার যোগ্য না ।

১৮. কেউ মনের কথা পড়তে পারে না, তাই আপনার অনুভূতি পরিষ্কারভাবে ব্যক্ত করুন ।

১৯. নিজেকে উচ্চস্তরে নিয়ে যাবার জন্য কখনও খারাপ ফিল করবেন না ।

২০. সময়ের ন্যুনতম মূল্য দেন আপনি? তাহলে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোন কিছুতে হ্যাঁ বলবেন না । না বলতে শিখুন ।

২১. একা একা সময় কাটানো আপনার নিজের জন্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ।

২২. নিজের সাফল্য উদযাপন করুন ।

২৩. অন্য কেউ কি ভাবছে তা খুব গুরুত্ব দিলে আপনি তাদের দাসে পরিণত হবে ।

২৪. নিজের জীবন উন্নত করতে এত ব্যস্ত থাকুন যে অন্য কাউকে সমালোচনা করার সময় না থাকে।

২৫. আপনি যাদের ভালোবাসেন সবাই ক্রমে মারা যাবে । তাদের সাথে সময় ব্যয় করুন, তাদের কাছে রাখুন এবং থাকুন ।

২৬. সব নষ্টের মূল হলো আমরা ভাবি আমাদের অনেক সময় আছে । – বুদ্ধ

২৭. ঝুঁকি না নিলে গল্প তৈরী হয় না ।

২৮. আমরা যা কিছু কামনা বা বাসনা করি তা রয়েছে ভয়, দ্বিধা বা অহংবোধ পেরিয়ে এক ধাপ এগিয়ে ।

২৯. শক্ত হতে চাইলে একা থাকতে শিখুন ।

৩০. নিজেকে স্বাভাবিক আর গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা ভীষণরকম শক্তি, সময় আর চেষ্টা ব্যয় করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *