কি আর কেন ?

মেক্সিজম নতুন কেন মতবাদ নয় । জীবন নামক স্কুলে শেখা; দেখে, পড়ে, অভিজ্ঞতা থেকে, অন্যের কাছ থেকে ধার নেয়া মতবাদের বা দৃষ্টিভঙ্গির বা চিন্তার সমন্বয় মাত্র । আমার কাছে যা যুগোপযোগী, গঠনমূলক, যুক্তিপূর্ণ, প্রয়োজনীয় বা ভালো মনে হয়েছে তা তুলে ধরা । সে সব ব্যাপারগুলোতে অন্যের মতামত নেয়া । নতুন দৃষ্টিভঙ্গি সংগ্রহ করা । আমার চিন্তাকে শব্দের আকারে প্রকাশ করা; হয়তো তা অনেকের সাথেই মিলবে না । কেন মিললো না বা আমি কি মিস করছি তা খুঁজে বের করা । আজীবন শেখার আগ্রহ থেকেই এই নতুন মাধ্যমের অবতারণা আর শেখার পরিধি বাড়ানোর নতুন চেষ্টা ।